১৯ জুন ২০২৫ মুক্তিপ্রাপ্ত “সন্ধি” একটি বাংলা রোমান্টিক
নাটক, যেখানে সাফা কবির, খায়রুল বাসার ও মার্শিয়া শাওন অভিনয় করেছেন। গল্পে এক বিয়ের
ইভেন্টের মাধ্যমে শুরু হয় রুশো ও অথৈর প্রেম, কিন্তু অতীতের গোপন সত্য তাদের সম্পর্ককে
প্রশ্নের মুখে ফেলে দেয়। নাটকটি প্রেম, ত্যাগ ও বাস্তবতার ছোঁয়া নিয়ে নির্মিত। নাটকপ্রেমীদের
জন্য ‘সন্ধি’ একটি হৃদয়ছোঁয়া
গল্পের অভিজ্ঞতা দিবে।
🟨
কাহিনি সংক্ষেপ:
নাটকটি শুরু হয় একটি বিয়ের আয়োজন দিয়ে।
ইভেন্ট প্ল্যানার রুশো ব্যস্ত সময় পার করছে সবকিছু গোছাতে। ঠিক তখনই আসে এক দুঃসংবাদ—ফটোগ্রাফার আসতে
পারবে না। পরিস্থিতি সামলাতে রুশো শেষমেশ একজন নতুন ফটোগ্রাফার অথৈকে নিয়ে আসে।
তবে গল্প মোড় নেয় তখনই, যখন অথৈ বুঝতে
পারে, এই বিয়েটা তার এক্স-বয়ফ্রেন্ডের। এমন দুঃখজনক বাস্তবতায় অথৈ ক্ষুব্ধ হয়ে চলে
যেতে চায়। কিন্তু রুশো তাকে বোঝায়, পাশে থাকতে অনুরোধ করে। এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে গড়ে
ওঠে বন্ধুত্ব। তারা একসাথে সময় কাটাতে শুরু করে, নানা জায়গায় ঘুরে বেড়ায় এবং একে অপরের
প্রেমে পড়ে যায়।
তবে তাদের সম্পর্কের পথে বাঁধা আসে একটি
গোপন সত্য দিয়ে। একদিন অথৈ রুশোর বাসায় গিয়ে জানতে পারে, রুশো একসময় বিবাহিত ছিল এবং
একটি মেয়ে রয়েছে তার। অথৈ রেগে গিয়ে সম্পর্ক ছিন্ন করতে চায়, কিন্তু রুশো তাকে বোঝানোর
চেষ্টা করে।
আরো দেখুন:
মালিক মুভি ডাউনলোড
এখানেই শুরু হয় নাটকের টানটান মোড়। প্রেম,
আস্থা আর অতীতের দায়বদ্ধতার টানাপোড়েন নাটকটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। দর্শককে
ভাবতে বাধ্য করে—ভালোবাসার জন্য কতটুকু ত্যাগ করা সম্ভব?
নাটকের প্রতিটি দৃশ্য বাস্তব জীবনের অনুভূতিকে
ছুঁয়ে যায়। প্রেমের সৌন্দর্য এবং হৃদয়ভাঙার ব্যথা—সব কিছুই ফুটে
উঠেছে ‘সন্ধি’ নাটকে।
Shondhi Natok Download Link
File Size: 550 MB
Duration: 00:45:16 Hours

